মৎস্যজীবীদের ১৩ দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৎস্যজীবী সমিতির নিবন্ধন-প্রক্রিয়া সহজ, জেলা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে প্রকৃত মৎস্যজীবী সমিতির সংখ্যা বাড়ানো, উন্মুক্ত জলমহাল ব্যবস্থাপনা অথবা ইজারার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা ও প্রকৃত মৎস্যজীবীদের শনাক্ত করে পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করাসহ ১৩ দফা দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সাধারণ মৎস্যজীবীরা। এতে তালা উপজেলার জিয়ালা নলতা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ আলী লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন তপন কুমার বিশ্বাস ও তপন বিশ্বাস।