মৎস্যজীবীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর নাম আনন্দ দাস (৫৫)। তিনি উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের গোবিন্দ দাসের ছেলে। থানা-পুলিশ জানায়, কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ মৎস্যজীবী সমবায় সমিতির সহসভাপতি আনন্দ দাস গতকাল সকালে ভাটেরা গ্রামের একটি গাছ থেকে ডালপালা কাটছিলেন। সেখানে কেব্ল টিভির তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।