প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিবন্ধিত ৪০টি মৎস্যজীবী পরিবারের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক (এআইজিএ) সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সরাইল উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রাজিব আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সামসুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুকসুদ হোসেন প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি