প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে মানুষের বড় ধরনের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার ওপর ঘন ঘন তেলের মূল্যবৃদ্ধি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তার ওপর হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘায়ের অবস্থা হয়েছে। সরকারের কাছে সাধারণ মানুষের এটা কখনো কাম্য নয়। দেশের উত্তরাঞ্চল হচ্ছে খাদ্যের ভান্ডার। তেলের মূল্যবৃদ্ধির ফলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে। সার-কীটনাশক-শ্রমিক সবকিছুর জন্যই কৃষককে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। সব মিলিয়ে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে। জীবনযাত্রার মান নিচে নেমে যাবে। মানুষের মধ্যে হতাশা বাড়বে। জামাত খান: রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক