নারায়ণগঞ্জের বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহানের মৃত্যুর ১৭ দিন পর ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে শাহজাহানের পাকস্থলীতে ‘কড়া মদ’ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সূত্র এ কথা জানায়।এসআই শাহজাহানের পরিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। এদিকে অপমৃত্যুর মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গত ২৩ ডিসেম্বর শাহজাহানের পরিবার আদালতে হত্যা মামলা দায়েরের জন্য আবেদন করলে আদালত ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।ময়নাতদন্তের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগুনে পুড়ে শরীরে তীব্র পানিশূন্যতা এবং সারা শরীরে রোগ সংক্রমিত হওয়ার কারণে শাহাজাহানের মৃত্যু হয়েছে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান বলেন, শাহজাহানের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। তিনি জানান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে শাহজাহানের বড় ভাই ফরিদ আহমেঞ্চদ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন মিথ্যা, বানোয়াট ও ভুয়া। শাহজাহানের খুনিরা ডাক্তারকে ম্যানেজ করে এই রিপোর্ট তৈরি করিয়েছে।’ গত ১৩ ডিসেম্বর বন্দর থানার কোয়ার্টারের সামনে বিস্ফোরণে এসআই শাহাজাহান আহত হন। এর চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।