ময়নাতদন্ত প্রতিবেদনে পিংকির আত্মহত্যার ঘটনা নিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়নাতদন্তে পিংকি আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সিলিংফ্যানে ঝুলে পড়ার কারণেই তার মৃত্যু হয়েছে। গতকাল রোববার ময়নাতদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে এ তথ্য জানান তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ। গত ১৯ জানুয়ারি নিজ বাসার সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী নাশফিয়া আখন্দ পিংকিকে। আত্মহত্যায় প্ররোচনাদানকারী হিসেবে অভিযুক্ত মুরাদকে তিন দিনের রিমান্ডে নিলেও কোনো তথ্য পায়নি পুলিশ। ফলে পরবর্তী তদন্ত শুরু করার আগে ময়নাতদন্তের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘এক পক্ষ অভিযোগ করবে আর অন্য পক্ষ অস্বীকার করবে সেটাই স্বাভাবিক। ময়নাতদন্তে আত্মহত্যা নিশ্চিত হওয়ায় এখন এর পেছনের কারণ ধরেই তদন্ত এগোতে হবে।’পিংকির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুরাদ মৃধা ও পিংকির বাসার দারোয়ান আবুল কামাল কারাগারে রয়েছেন। রিমান্ডে মুরাদ নিজেকে পিংকির প্রেমিক দাবি করলেও কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেনি।