প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে আলফু মিয়ার (৩২) বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তাঁর ভাই।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাহ্মণগাঁও গ্রামে গত শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গতকাল সুনামগঞ্জ সদর হাসপাতালে আলফু মিয়ার বাবা, স্ত্রী ও সন্তানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আলফু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আলফু মিয়া মাদকাসক্ত ছিলেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী বিউটি বেগমের (৩০) সঙ্গে ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা নলকূপের হাতল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন আলফু মিয়া। ঘটনাস্থলেই বিউটি মারা যান। এ সময় একইভাবে আলফু মিয়া তাঁর বাবা আলাউদ্দিন (৭০) ও দুই বছর বয়সী মেয়ে আমেনা বেগমকেও হত্যা করেন।