প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হকের শরীর ছিল পোড়া। ছিল কোপের জখম, গুলির দাগ। আদালতে এ কথা জানান ময়নাতদন্তকারী চিকিৎসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ কুমার নাথ। গতকাল রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে একরাম হত্যা মামলায় সাক্ষ্য দেন তিনি।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ জন কারাগারে, ১৭ জন জামিনে ও ১১ জন পলাতক রয়েছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে সন্ত্রাসীরা। এ সময় কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে তাঁকে হত্যা করা হয়।