ময়নাতদন্তের প্রতিবেদন এলেই কারণ জানা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী ওয়াহিদুল আলম ওরফে জুনুর (৬০) মৃত্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে পুলিশ। গত শুক্রবার অসুস্থ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকির‌্যাসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর জুনুর পরিবার লাশ নিয়ে খুলশী থানাধীন পারিবারিক কবরস্থানে দাফন করে। কিন্তু এই মৃত্যু নিয়ে আলোচনার পর গত শনিবার জুনুর লাশের ময়নাতদন্ত হয়। ওই ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে নারাজ।এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘ওয়াহিদুল আলম সালাউদ্দিন কাদের চৌধুরীর সাক্ষী। তিনি শুক্রবার মারা গেছেন। তাঁর পরিবার লাশ নিয়ে গেছে। পরে যখন তাঁরা আবার বলল, এটা হত্যাকাণ্ড আমরা শনিবার ময়নাতদন্ত করেছি। এখন প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।’ জানা গেছে, ওয়াহিদুল আলমের মেয়ে শামীমা ওয়াহেদের অভিযোগ, জান্নাত আরা ফেরদৌস নামে উত্তর জেলা বিএনপির এক নেতা তাঁর বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘ওয়াহিদুল আলমের লাশ এনে ডেবার পাড়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। তখন খুলশী থানা ও তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হলো তাঁকে হত্যা করা হয়েছে। তাই আমরা আবার মেডিকেলে পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্টের পর বোঝা যাবে।’