ময়নামতি মেডিকেল কলেজের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় নগরের ঝাউতলা এলাকার মুন হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ওই কলেজের যাত্রা শুরু হয়। এ নিয়ে কুমিল্লায় গত ছয় বছরে তিনটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলো।কলেজের অধ্যক্ষ সৈয়দ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। পরিচিতিমূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইকবাল আর্সলান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহসীনুজ্জামান চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।