ময়নুলকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের হতদরিদ্র যুবক ময়নুল ইসলাম। বাবা-মা বেঁচে নেই। স্থানীয় চায়ের দোকানে কাজ করে কোনো রকমে দিন কাটছিল তাঁর। বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসক মিজানুর রহমানের কাছে যান। চিকিৎসক জানান, ময়নুল ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য সাত লাখ টাকা প্রয়োজন। কিন্তু ময়নুলের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই চিকিৎসাবিহীন অবস্থায় বাড়িতেই আছেন তিনি। চেয়ে আছেন সমাজের হূদয়বান মানুষের দিকে। সবার একটু একটু সহায়তাই পারে ময়নুলকে আবারও সুস্থ করে তুলতে। সাহায্য পাঠানোর ঠিকানা: মাহমুদুল হাসান, হিসাব নম্বর: ১৬২.১০১.৮৩৮০৮, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, রংপুর। বিজ্ঞপ্তি।