ময়মনসিংহ উন্নয়ন পরিষদের মানববন্ধন ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণাসহ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ উন্নয়ন পরিষদ মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে উন্নয়ন পরিষদ আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশ হয়।ময়মনসিংহ উন্নয়ন পরিষদের আহ্বায়ক স্বপন সরকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান সাজু, উন্নয়ন পরিষদের সদস্যসচিব এহতেশামুল আলম, পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদিক হোসেন, মোশারফ হোসেন, প্রদীপ ভৌমিক, স্বপন মণ্ডল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, পৌরসভার সাবেক কমিশনার অসি রঞ্জন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী প্রমুখ।