ময়মনসিংহ এখন সিটি করপোরেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহকে নতুন সিটি করপোরেশন করা হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে সিটি করপোরেশনে সংখ্যা হলো ১২টি।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া একই জায়গায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮–এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সিলেটে নতুন একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে।
এই দুই বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।