ময়মনসিংহ ও জামালপুরে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল দেশব্যাপী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্সসূচি পালন করে বিএনপি। এর অংশ হিসেবে ময়মনসিংহ শহরের হরি কিশোর রায় রোডে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করেন স্থানীয় নেতা–কর্মীরা l প্রথম আলো
জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল দেশব্যাপী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্সসূচি পালন করে বিএনপি। এর অংশ হিসেবে ময়মনসিংহ শহরের হরি কিশোর রায় রোডে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করেন স্থানীয় নেতা–কর্মীরা l প্রথম আলো

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ময়মনসিংহ ও জামালপুরে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে ময়মনসিংহ শহরের হরি কিশোর রায় সড়কে জেলা দক্ষিণ বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।
সেখানে বক্তারা বলেন, সরকার ভোট না নিয়েই দেশ চালাচ্ছে। এ সরকার মানুষের কল্যাণে চিন্তা করতে পারে না। তাই তারা দেশের জনগণের ওপর গ্যাসের অতিরিক্ত মূল্য চাপিয়ে দিয়েছে। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এটা দেশের মানুষের দাবি। এ দাবি আদায় করতে দেশের মানুষই ঝাঁপিয়ে পড়বে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহব আকন্দ, নগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলী, যুগ্ম সম্পাদক কাজী রানা প্রমুখ।
জামালপুরে বিকেল চারটার দিকে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা।
এ সময় সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঈন উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ মো. আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব খান প্রমুখ।