ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা দমনে গাফিলতি এবং আসামি গ্রেপ্তারের ব্যর্থতার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ারকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ১৮ জুন সদর উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের দিন ১৯ জুন খাগডহর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালাসহ আসবাব ভাঙচুর ও নথিপত্র তছনছ করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক বলেন, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ময়মনসিংহ থেকে ফিরে গতকাল ওসি গোলাম সারোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ওসি গোলাম সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে।