ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৯ম জিলা স্কুল ১০ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডে নবম স্থান লাভ করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং দশম হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। তা ছাড়া জেলায় ৩২ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৬৪২ জন পাস করেছে। জেলায় পাসের হার ৮১ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগে মোট ৪৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও শতভাগ পরীক্ষার্থী পাস করায় শিক্ষাপ্রতিষ্ঠানটি জেলায় প্রথম হয়েছে।ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী হোসনে আরা খান, সুমাইয়া নুসরাত ও সুমাইয়া শারমিনসহ অন্যরা জানায়, এমন সাফল্যে তারা সবাই খুবই খুশি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল আজম বলেন, ‘সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।’ময়মনসিংহ জিলা স্কুলের ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি থেকে গত বছরের মতো শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এ ছাড়া বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের ফলাফল নিয়ে প্রতিষ্ঠানটি জেলায় তৃতীয় স্থান লাভ করেছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ জন।