ময়মনসিংহ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেছেন, তথাকথিত আন্দোলনের হাঁকডাক দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে স্তব্ধ করা যাবে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জেলা ছাত্রলীগের বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি শরীফ হাসানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মতিউর রহমান, মাহবুবুল হক, মাহফুজুল হায়দার চৌধুরী, আশরাফুর রহমানসহ কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।