ময়মনসিংহ জাপার সভাপতি হলেন রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন দলের সাংসদ ফখরুল ইমাম।
জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল বুধবার ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন। এর আগে রওশন জেলা কমিটির আহ্বায়ক ছিলেন। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন সহসভাপতি আবদুল হাকিম ভূঁইয়া, মো. আবদুল গফুর, মুনীর চৌধুরী, রফিকুল ইসলাম, আবদুল বারী ও মো. সোহরাব উদ্দীন।