ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জামালপুরের নান্দিনা রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করা সম্ভব হয়নি।
জামালপুর রেল স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে লোকাল ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে ময়মনসিংহ স্টেশন ছেড়ে আসে। নান্দিনা রেল স্টেশনে জামালপুর থেকে ঢাকাগামী অন্য একটি ট্রেনকে পাস দিয়ে আবার লাইনে উঠার সময় লোকাল ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনে থাকা কয়েক শ যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েন।
জামালপুর স্টেশন মাস্টার জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের প্রক্রিয়া চলছে।