ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে অগণতান্ত্রিকভাবে ময়মনসিংহ জেলা কমিটি গঠনের অভিযোগ এনেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে জেলার বঞ্চিত নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান পদবঞ্চিতরা।সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী, সাংঠনিক সম্পাদক হুমায়ুুন কবির, প্রচার সম্পাদক সুুকান্ত রায়, আনন্দ মোহন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কোতোয়ালি ছাত্রলীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শহর ছাত্রলীগের আহ্বায়ক সাব্বির ইউনুস, পলিটেকনিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা দাবি করেন, নবগঠিত কমিটিতে সাধারণ শিক্ষার্থীদের মনোভাবের প্রতিফলন ঘটেনি। কেন্দ্রীয় কমিটির প্রতি সন্দেহ প্রকাশ করে তাঁরা আরও বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সম্পূর্ণভাবে অযোগ্য লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদ্যঘোষিত কমিটি অবৈধ। অবিলম্বে ঘোষিত এই কমিটি বাতিল করা না হলে ময়মনসিংহ অচল করে দেওয়ারও হুমকি দেন তাঁরা।১৯ মে তাজউদ্দিন আহমেদকে সভাপতি এবং এ বি এম আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের জেলা কমিটি গঠিত হয়। এই কমিটির প্রতিবাদে ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসানকে লাঞ্ছিত করেন ময়মন-সিংহের পদবঞ্চিত এক নেতা।