ময়মনসিংহ জেলা রোভার মুট ও কমডেকা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ময়মনসিংহ জেলা রোভার মুট ও কমডেকা ২০১০ মহাতাঁবু জলসার মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা রোভার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল বলেন, মেধা, শ্রম, সাধনা ও প্রশিক্ষণের মাধ্যমে জীবনের সার্থকতা অর্জনের লক্ষ্যে রোভাররা নিজেদের সুদক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।মহাতাঁবু জলসায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা রোভার স্কাউটসের সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপ কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. আবুল খায়ের চৌধুরী, বাংলাদেশ স্কাউটের কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন।পরে প্রধান অতিথি অগ্নিশিখা প্রজ্বালনের মাধ্যমে মহাতাঁবু জলসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ময়মনসিংহ জেলার ২১টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই জেলা রোভার মুট ও কমডেকায় অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে মহাতাঁবু জলসায় ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।