ময়মনসিংহ থেকে মেঘালয়ের বিচ্ছিন্নতাবাদী নেতা সাংমা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘালয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) চেয়ারম্যান চ্যাম্পিয়ন আর সাংমা বাংলাদেশে ধরা পড়েছেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল খবর বেরিয়েছে।ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) খবরে বলা হয়, তাদের গত বৃহস্পতিবার মেঘালয় পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন, ময়মনসিংহ থেকে গারো নেতা সাংমাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। তাঁকে খুব শিগগির ভারতের হাতে হস্তান্তর করা হবে।