ময়মনসিংহ থেকে ১৪ রুটে বাস বন্ধ আট দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ থেকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি রুটে আট দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ-বেনাপোল রুটে বিভিন্ন সময়ের অপ্রীতিকর ঘটনায় মামলা না নেওয়া ও আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ২৪ ফেব্রুয়ারি ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল হোসেন জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় তাঁরা বাস না চালানোর সিদ্ধান্ত অব্যাহত রেখেছেন। তবে রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে বৃহত্তর ময়মনসিংহের সব রুটে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। আজকের (মঙ্গলবার) মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী। তাঁরা সে অপেক্ষায় আছেন।