ময়মনসিংহ বন্ধুসভার ৩ দিনব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ নভেম্বর প্রথম আলোর ১৩ বছর পূর্তি। এ উপলক্ষে ময়মনসিংহ বন্ধুসভার তিন দিনব্যাপী কর্মসূচি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বস্তি এলাকায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, মাদক ও ইভ টিজিং (মেয়েদের উত্ত্যক্ত করা) বিরোধী মানববন্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে প্রচারণা অভিযান।কর্মসূচির প্রথম দিনে গতকাল বিকেলে পৌর সদরের নওমহল এলাকার একটি বস্তিতে সচেতনতামূলক প্রচারণা চালায় বন্ধুসভার সদস্যরা। এ সময় সাবান দিয়ে হাত-মুখ ধোয়া, সময়মতো নখ কাটা, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নির্যাতন বন্ধ করা, নারী অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বস্তির শতাধিক পরিবারের সদস্যদের উর‌্যাসাহিত করা হয়। এ ছাড়া ওই পরিবারগুলোর মধ্যে একটি করে সাবান ও ব্লেড বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন ১১ নম্বর নওমহল ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরহাদ আলম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মো. এখলাস উদ্দিন খান, চিকির‌্যাসক সোহাগ মিয়া, প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি মো. কামরুজ্জামান প্রমুখ।কাউন্সিলর ফরহাদ আলম বলেন, সমাজ-সামাজিকতা নিয়ে প্রথম আলোর এ ধরনের কর্মসূচি ছোট করে দেখার সুযোগ নেই। এভাবেই সমাজের মানুষকে সচেতন করে তুলতে হবে। ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, এমন একটি ব্যতিক্রমী ভালো কাজে উপস্থিত থাকতে পেরে। দেশটাকে বদলাতে আমাদের সবার সাধ্যমতো এগিয়ে আসা প্রয়োজন।’