ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলাকে বিভাগে উন্নীত করার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। উপজেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এ স্মারকলিপি পেশ করে। এ সময় উপস্থিত ছিলেন ওই পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী, পৌরসভার মেয়র হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম, ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।