ময়মনসিংহ বিভাগের দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ।সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অনশন কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন। এ সময় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এ লক্ষ্যে ১৩ মার্চ সার্কিট হাউস মাঠ থেকে গণমিছিল বের করা হবে। শহরের রেলওয়ে চত্বরে গণমিছিল শেষে সেদিন বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আইনজীবী আনিসুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ খন্দকার আবদুল মালেক সফিউল্লাহ, সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ লুত্ফর রহমান, আতিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজোনা কবীর, ময়মনসিংহ পৌরমেয়র ইকরামুল হক প্রমুখ।পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান খান শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।