ময়মনসিংহ বিভাগের দাবিতে সমাবেশ
ময়মনসিংহকে বিভাগ ঘোষণার দাবিতে গতকাল শনিবার ময়মনসিংহ টাউন হল ময়দানে গণসমাবেশ হয়েছে। পরে সেখান থেকে গণমিছিল বের করা হয়।জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সকালে টাউন হল ময়দানে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খান, সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সহসভাপতি শরীফুজ্জামান প্রমুখ। বক্তারা বিভাগের দাবিতে অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি পেশ ও ২ জানুয়ারি ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে গণ-অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ ছাড়া কাল ৩১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান।গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।