ময়মনসিংহ যৌনপল্লিতে অতিরিক্ত বাড়িভাড়া আদায় করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে যৌনপল্লির বাড়ির মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। একটি কক্ষের জন্য তাঁরা হোটেলের চেয়েও অনেক বেশি ভাড়া নিচ্ছেন। এতে যৌনকর্মীরা আর্থিক সংকটে পড়ছেন। খেয়ে না খেয়ে তাঁদের দিনাতিপাত করতে হচ্ছে।ময়মনসিংহ শহরের যৌনপল্লির সদস্যদের সংগঠন শুকতারা কল্যাণ সংস্থার এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার বক্তারা এ অভিযোগ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা হাসাব ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় প্রশিকা এইচআরডিএস মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। এতে যৌনপল্লির নানা দুর্দশার কথা তুলে ধরা হয়।বক্তারা বলেন, যৌনপল্লিতে বর্তমানে প্রায় ৩০০ যৌনকর্মী রয়েছেন। বাড়ির মালিককে একটি কক্ষের জন্য ২৫০ থেকে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। এর বাইরে বৈদ্যুতিক পাখা ও বাতি বাবদ ২৫ টাকা ও পানি বাবদ ২০ টাকা দিতে হয়। এ সমস্যাসহ পল্লির সব সমস্যা সমাধানে বক্তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।শুকতারা কল্যাণ সংস্থার (এসকেএস) যুগ্ম সম্পাদক হাসনা হেনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যৌনপল্লি এলাকার কাউন্সিলর অসিত রঞ্জন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম প্রমুখ।