ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করতে গতকাল বুধবার বিকেলে চারটা থেকে পাঁচটা পর্যন্ত শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন ও সমাবেশ শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেছেন।সামাজিক সংগঠন জন উদ্যোগ জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সংগঠনের কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শহরের বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ।মানববন্ধনকালে সমাবেশে শহরের ফুটপাথ দখলমুক্ত ও যানজট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে বক্তব্য দেন ময়মনসিংহ জন উদ্যোগের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহাম্মেদ, জন উদ্যোগের সদস্যসচিব এস এম এ গোলাম শহীদ, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের পরিচালক শংকর সাহা, আবদুল মোত্তালেব লাল প্রমুখ।