ময়মনসিংহ শহরে জলাবদ্ধতা দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গত শুক্রবার রাতভর বৃষ্টিপাতে শহরের পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, কাচিঝুঁলি মসজিদ রোড, হামিদ উদ্দিন রোড, চরপাড়া মোড়, নতুন বাজার মোড়সহ বেশ কয়েকটি স্থান জলাবদ্ধ হয়ে পড়ে। বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও গতকাল রোববার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা কমেনি।
গতকাল বেলা ১১টায় শহরের পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে সড়কে পানি জমে রয়েছে। পানির ওপর ভাসছে সড়কের দুই পাশে আগে থেকে জমে থাকা ময়লা-আবর্জনা। কাদাপানি আর আবর্জনার ভেতর দিয়েই পথচারীরা সড়কটি পার হচ্ছেন। সরেজমিনে পরিদর্শন ও পৌর শহরের কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদ রোড, হামিদ উদ্দিন রোড, চারপাড়া মোড় এবং নতুন বাজার মোড় এলাকা এক ঘণ্টার ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়ে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক প্রথম আলোকে বলেন, পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের।
মেয়র বলেন, ‘এর পরও বিষয়টি আমাদের নজরে আছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, পৌরসভার নর্দমায় আবর্জনা আটকে থাকার কারণে ওই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর সম্ভব হলে সড়কের প্রশস্ততা বাড়ানো হবে।