ময়মনসিংহ শহরে জলাবদ্ধতা দুর্ভোগে বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের ভারী বর্ষণে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। গতকাল সোমবার দুই ঘন্টার ভারী বর্ষণে শহরের গাঙ্গিনারপাড়, সিকেঘোষ রোড, রামবাবু রোড, নাহা রোড, সানকিপাড়া, রুটিওয়ালা পাড়া, ভাটিকাশর, বলাশপুর, পালপাড়া, কৃষ্টপুর, পুরোহিতপাড়া, ব্রাহ্মপল্লী, চরপাড়া ও আমলাপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। কোনো কোনো সড়কে প্রায় ৩ ফুট পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে শহরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের। সুযোগ বুঝে রিকশা চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পরেছে। শহরবাসী।ময়মনসিংহ পৌরসভার নর্দমা ও জলাবদ্ধতা সমস্যা নিয়ে শহরবাসীর অভিযোগ অনেকদিনের। সমস্যার সমাধানে কাজ শুরু হলেও কাজের ধীরগতি নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামুল হক বলেন, ময়মনসিংহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে প্রায় ২৮ কোটি টাকার ৩ বছর মেয়াদী একটি প্রকল্পের কাজ গত বছর শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলে জলাবদ্ধতা সমস্যা থাকবে না বলে আশা করা যায়।