ময়মনসিংহ শহরে ম ৎ স্যচাষি, ভালুকায় গৃহবধূ খুন
ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের মোড় নামক স্থানে গতকাল সোমবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ম ৎ স্যচাষি নিহত হয়েছেন। এদিকে গত রোববার ভালুকায় এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পারিবারিক সূত্র জানায়, গৌরীপুর উপজেলার মেতিডেঙ্গী গ্রামের ম ৎ স্যচাষি শহীদুল আলমের (২৮) সঙ্গে একই এলাকার আক্কাস আলীর জমি নিয়ে বিরোধ ছিল। কয়েক মাস আগে আক্কাস আলী শহীদুল আলমসহ আরও ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গতকাল সোমবার ওই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য ছোট ভাই জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে বাসযোগে ময়মনসিংহ শহরে আসেন শহীদুল। তাঁরা শহরের পাটগুদাম ব্রিজের মোড় এলাকার বাসস্ট্যান্ডে নামেন। আক্কাস আলী, তাঁর জামাতা ও ভাগনেও একই বাসে শহরে আসেন। পরিবারের অভিযোগ, আক্কাস আলী, তাঁর জামাতা, ভাগনেসহ একদল দুর্বৃত্ত বাসস্ট্যান্ড এলাকায় শহীদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যান। শহীদুলের ওপর হামলার সময় তাঁর ভাই জাহাঙ্গীর সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করতে ব্যস্ত ছিলেন। পরে তিনি দৌড়ে এসে শহীদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি ৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামে রানু আক্তার নামে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রানু আক্তার স্থানীয় একটি স্পিনিং মিলের শ্রমিক ছিলেন। রানুর পরিবারের দাবি, রোববার সকালে স্বামী আজিজুল হকের সঙ্গে রানুর ঝগড়া হয়। বিকেলে শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে আজিজুল পালিয়ে যান।এ ঘটনায় গৃহবধূর বাবা মফিজ উদ্দিন থানায় একটি হত্যা মামলা করেছেন।