ময়মনসিংহ শহরের তোরণ-প্যানাফ্লেক্স অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের বেশ কয়েকটি সড়ক থেকে গতকাল মঙ্গলবার অবৈধ তোরণ, প্যানাফ্লেক্স, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসন ও ময়মনসিংহ পৌরসভার যৌথ উদ্যোগে এই অপসারণ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ শহরকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কাছারি সড়ক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের আশপাশের তোরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানানো প্যানাফ্লেক্স, পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়।
অভিযানের সময় জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, এসপি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক উপস্থিত ছিলেন।