ময়মনসিংহ সিটিতে অন্তর্ভুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ময়মনসিংহ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার শম্ভুগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়নগুলো হলো চর নিলক্ষীয়া, চর ঈশ্বরদিয়া, সিরতা, পরানগঞ্জ ও বোরোরচর। এসব ইউনিয়নের জনপ্রতিনিধি ও বাসিন্দারা দুপুরে শম্ভুগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় ঢাকা-শেরপুর, ঢাকা-নেত্রকোনা ও ঢাকা-কিশোরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়া হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, জেলা নাগরিক আন্দোলন কমিটির মফিজুন নুর, চর ঈশ্বরদিয়া ইউপি চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম, চর নিলক্ষীয়া ইউপির চেয়ারম্যান নুর হোসেন মীর, সিরতা ইউপির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।