ময়মনসিংহকে অবিলম্বে বিভাগ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহকে অবিলম্বে বিভাগ ঘোষণাসহ ১০ দফা দাবি আদায়ের জন্য ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটি ১৮ সেপ্টেম্বর বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলায় সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি দিয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য নাগরিক আন্দোলন কমিটি জনমত গঠন করছে। গত সোমবার ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহমান খান এ কর্মসূচি ঘোষণা করেন। একই দিনে তারা ভালুকায় এর পক্ষে জনমত গঠনের জন্য সভা করে।নজরুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, ত্রিশাল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, ত্রিশালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।