ময়মনসিংহকে সিটি করপোরেশন করা হবে ঘোষণায় আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন করার কথা ঘোষণা করায় গতকাল বৃহস্পতিবার শহরে আওয়ামী লীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মতিউর রহমান। এতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, জেলা যুবলীগের সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শহর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ। এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক সমাবেশে মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হলে ময়মনসিংহকে বিভাগ করা হবে।গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী বলেন, ময়মনসিংহকে সিটি করপোরেশন করা হবে। নিকারের (প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটি) আগামী বৈঠকে এই সিটি করপোরেশনের প্রস্তাব অনুমোদন করা হবে।