ময়মনসিংহে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগে ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে এলাকাবাসী। এ সময় একজন আহত হন।আকুয়া চৌরঙ্গী মোড়ের বাসিন্দা আইনজীবী সাইফুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকার আবদুর রউফের বাসায় অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা চলে আসছিল। এর প্রতিবাদ করায় প্রতিবেশী নাছিহা খাতুন, তাঁর ভাই মামুন ও মা মাজেদা বেগমকে বৃহস্পতিবার রাতে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন রউফ ও তাঁর লোকজন। খবর পেয়ে এলাকাবাসী রাত সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করে। এ ব্যাপারে নির্যাতিত ব্যক্তিরা থানায় একটি অভিযোগ দেন। সে সঙ্গে রউফের বিরুদ্ধে এলাকার এক হাজার লোক স্বাক্ষরিত আরও একটি অভিযোগ থানায় দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে গতকাল জুমার নামাজের পর মুসল্লিরা উত্তেজিত হয়ে ওই বাসায় ভাঙচুর করেন।তবে বাড়ির মালিক আবদুর রউফ বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর বাসা ভাঙচুর করা হয়েছে।’