ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের ধোপাখলা এলাকা থেকে গতকাল সোমবার একটি বিদেশি রিভলবার ও ১০০টি গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক দুই ব্যক্তি হলেন ময়মনিসংহ শহরের সেহড়া জোড়পুকুর এলাকার শাহ সৈয়দ জামান ওরফে জিন্নাহ (২৮) ও সদর উপজেলার বয়রা গ্রামের মো. হাবিব (২৮)। তাঁদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখার সময় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।