প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ময়মনসিংহে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারি ওই আটজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।