
ময়মনসিংহে স্কুলছাত্র রাশেদুজ্জামান ওরফে লিয়ন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও তাঁদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনেরা গতকাল সকালে স্কুলের ফটকের সামনে মানববন্ধন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাশেদুজ্জামানকে বিদ্যালয়ের ফটকের সামনে ছুরিকাঘাতে হত্যা করেন কয়েকজন তরুণ। এ ঘটনায় তার দুই সহপাঠীসহ ৪ জনকে আসামি করে মামলা করেন তার মা রাশেদা আক্তার। এই ঘটনায় পুলিশ ও র্যা ব তার দুই সহপাঠী সোহানুর রহমান ও সাকিবুল হাসানকে গ্রেপ্তার করলেও অপর দুই আসামি নাইম ও জয় এখনো পলাতক। পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে অভিযুক্ত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুলের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও নিহত ছাত্রের স্বজনেরা বলেন, অবিলম্বে নাইম ও জয়কে গ্রেপ্তার করে অভিযুক্ত সবার শাস্তি নিশ্চিত করতে হবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।