ময়মনসিংহে উলফা নেতা আটক
ময়মনসিংহ শহরের একটি নার্সিং হোম থেকে গতকাল রোববার প্রদীপ রায় ওরফে রঞ্জু চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ওই নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছিলেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) একজন সামরিক কমান্ডার। তিনি মেজর রঞ্জু হিসেবে পরিচিত। অবশ্য ময়মনসিংহের পুলিশ কিংবা র্যাব কেউই একজন উলফা নেতা গ্রেপ্তার হওয়ার খবর স্বীকার করেনি। তবে আরোগ্য নার্সিং হোমের কর্মকর্তারা জানান, সাদা পোশাকে একদল লোক এসে রঞ্জুকে নিয়ে গেছে। রঞ্জুর স্ত্রী সাবিত্রী সাংমাও এ আটকের খবর নিশ্চিত করেছেন।শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম লাতাকুরা থেকে টেলিফোনে শেরপুরের সাংবাদিকদের সাবিত্রী বলেন, পুলিশ বা র্যাবের সদস্যরা সাদা পোশাকে এসে নার্সিং হোম থেকে রঞ্জুকে আটক করে নিয়ে গেছেন। খবর ইউএনবির।