ময়মনসিংহে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার চকনজু গ্রামের একটি কালীমন্দিরে গতকাল বৃহস্পতিবার দুপুরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাঙচুর করেছে। এ সময় মন্দিরের পুরোহিত নিরঞ্জন সূত্রধরের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা শিশুসহ কয়েকজনকে মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
িনরঞ্জন সূত্রধরসহ স্থানীয় লোকজন জানান, শিশুদের খেলাকে কেন্দ্র করে গতকাল চকনজু গ্রামের আবদুল জলিলের সঙ্গে ওই গ্রামের একটি হিন্দু পরিবারের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার কিছুক্ষণ পর ১৫ থেকে ২০ জন মন্দিরে হামলা চালিয়ে একটি কালীপ্রতিমা ও একটি সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তরা পুরোহিত িনরঞ্জন সূত্রধর ও তাঁর পরিবারের শিশুসহ কয়েকজনকে মারধর করে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনার পর বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শংকর শাখা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।