ময়মনসিংহে গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল মাঠে আজ বুধবার সকালে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। এতে ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ ও জামালপুরের প্রায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছবি: জগলুল পাশা

ময়মনসিংহ অঞ্চলে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত গণিত উৎসবের শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. শামছুজ্জামান। এ সময় প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান ও ভেন্যু প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. শামছুজ্জামান। ছবি: জগলুল পাশা

উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, যে ছাত্র গণিতে ভালো, সে জীবনের সব ক্ষেত্রে উতরে যেতে পারে সহজে। গণিত ছাড়া কোনো আবিষ্কার সম্ভব না। কারণ, গণিতের মাধ্যমে সব হিসাব মেলাতে হয়।
উদ্বোধনের পর সকাল ১০টা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। খাতা মূল্যায়নের পর আজই চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা পরে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
ময়মনসিংহ অঞ্চলের গণিত উৎসবে ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ ও জামালপুরের প্রায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।

উৎসবে চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছে। খাতা মূল্যায়নের পর আজই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ছবি: জগলুল পাশা
উৎসবে চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছে। খাতা মূল্যায়নের পর আজই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ছবি: জগলুল পাশা