ময়মনসিংহে চার দলের জনসভা আজ, ভাষণ দেবেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে চারদলীয় জোটের জনসভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় জেলার সার্কিট হাউস মাঠে জনসভা শুরুর কথা রয়েছে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বিজেপি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারাও এতে বক্তব্য দেবেন। খালেদা জিয়া বিকেল সাড়ে চারটায় ভাষণ দেওয়ার কথা আছে। জনসভাটি বিএনপি সরাসরি দেখাবে www.bnplive.com ঠিকানায়।ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চার দল এ জনসভার আয়োজন করেছে। এই দাবিতে ইতিমধ্যে চার দল ঢাকা থেকে সিলেট ও উত্তরাঞ্চল অভিমুখে দুটি রোডমার্চ করেছে। এ ছাড়া ঈদের পর খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দিকে রোডমার্চ হওয়ার কথা আছে। ময়মনসিংহের জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জনসভা আয়োজনে গঠিত কমিটির প্রধান করা হয়েছে। জনসভার প্রস্তুতি দেখতে ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের একাধিক দল সেখানে পরিদর্শন করেছে।