ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরে চোরাই মোটরসাইকেলের সামনে পুলিশ লিখে আন্তজেলা চোর চক্রের তিন সদস্য ঘুরে বেড়ানোর পর অবশেষে প্রকৃত পুলিশের হাতে ধরা পড়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ আদালতের মাধ্যম্যে আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলো শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার শাহরিয়ার কাজল, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধুরুয়া গ্রামের অনিন্দ্র মিশ্র ও শহরের গাঙ্গিনার পাড় এলাকার মো. সোবহান মিয়া।থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সামনে ‘পুলিশ’ লেখা কালো রঙের একটি চোরাই পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১৫-৫২৩৭) নিয়ে কয়েক দিন ধরে তিন যুবক পুরো শহর দাবড়ে বেড়াচ্ছিল। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।