ময়মনসিংহে জজ কোর্টের নিয়োগ পরীক্ষা পেছাল
আগামীকাল শুক্রবারে অনুষ্ঠেয় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারী নিয়োগের পরীক্ষা পেছানো হয়েছে। পরীক্ষাটি আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নিয়োগ কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নিয়োগ পরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. জহিরুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের কর্মচারী নিয়োগের পরীক্ষাটি শুক্রবার অনুষ্ঠিত হবে না। আগামী ৫ আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।