ময়মনসিংহে জেএমবির পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা জেএমবির পলাতক সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি হজরত আলীকে আটক করেছে। পরে তাঁকে মুক্তাগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র‌্যাব কার্যালয় সূত্রে জানা গেছে, র‌্যাব-৯, কোম্পানি-২ ময়মনসিংহের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শহরের টাউন হল মোড় থেকে জেএমবির পলাতক সদস্য হজরত আলীকে (৩৫) আটক করে। তিনি মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের জবেদ আলীর ছেলে।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, হজরত আলী জরুরি বিধিমালা আইনে মুক্তাগাছা থানায় ২০০৭ সালে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। বর্তমানে তিনি থানায় রয়েছেন। আজ তাঁকে ময়মনসিংহের আদালতে পাঠানো হবে।