ময়মনসিংহে জেএমবির সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শোলাসিয়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে সুলতান নামে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, সুলতান জেএমবির শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন।র্যাব-৯ ময়মনসিংহের কমান্ডিং অফিসার মেজর জাভেদ মিয়া জানান, ত্রিশাল থানার বানিয়া ধলা গ্রামের আজমত আলীর ছেলে সুলতান (২৬) জেএমবির সক্রিয় সদস্য। ২০০৯ সালের এপ্রিলে সুলতান ও তাঁর দুই সহযোগীকে মুক্তাগাছার চেচুয়া এলাকায় অস্ত্রসহ ঘিরে ফেলেছিল র্যাব ও পুলিশ। দুই সহযোগীকে আটক করা গেলেও সুলতান পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।মুক্তাগাছা থানার উপপরিদর্শক (শিক্ষানবিশ) জিয়াউল হক জানান, র্যাব সুলতানকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করেছিল। কিন্তু সুলতানের বাড়ি ত্রিশাল থানায়। এ জন্য ২০০৯ সালে মুক্তাগাছা থানায় মামলার পর নথিপত্র ত্রিশাল থানায় পাঠানো হয়। এ কারণে সুলতানকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।