ময়মনসিংহে টাকা লুটের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহর যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ওরফে পাইকার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। সদর উপজেলার রহমতপুরে চার মাস আগে একটি ট্রাক থামিয়ে কয়েকজন পান ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলার তিনি প্রধান আসামি।গত সোমবার সন্ধ্যায় শহরের কলেজ রোডে অবস্থিত নিজ বাসার সামনে থেকে রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, দীর্ঘদিন চেষ্টার পর মামলার প্রধান আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।