ময়মনসিংহে দিনব্যাপী কর্মশালা ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ ও শেরপুর জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদে তথ্যপ্রযুক্তির সেবাকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়। এতে দুটি জেলার ১৪৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এবং ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস।